নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ বৃহস্পতিবার বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ান হোসেন। জাতীয় ও ক্রীড়া পতাকা,জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে বেলুন ও কবুতর উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
এসময় বগুড়া করোনেশন ইনস্টিটিউটশন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম, গোলাম আসাদুজ্জামানসহ বিভিন্ন উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা সহকারী প্রাথমিক অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, অসংখ্য দর্শক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ে ১২টি উপজেলার প্রায় ৪০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশবহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply