1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী 

  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা বলেন,
আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে। এজন্য শিক্ষকদের খেলোয়াড় তৈরী করতে হবে।
তিনি আরোও বলেন, সুস্থ্য দেহ সুন্দর মন, খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও খেলাধুলা মাদক, সন্ত্রাস ও সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করা।
বুধবার বিকেলে জিলা স্কুল মাঠে বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আঃ হামিদ, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক।
বগুড় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গাবতলি আলিম মাদরাসা অধ্যক্ষ রেজাউল বারী, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিয়াম মডেল স্কুলের শারিরীক শিক্ষক শফিউল আলম নিঠু, মাটিডালী স্কুলের শারিরীক শিক্ষক ফজলে রাব্বিসহ জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী,১১টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারিরীক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কাবাডী, দাবা ও সাতার প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তিনটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬ টি পুরস্কার বিতরণ করা হয়। কাবাডি বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলি উপজেলার গাবতলি আলিম মাদরাসা, রানারআপ দুপচাচিয়া বিয়াম ল্যাবরেটরি, কাবাডি বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ গাবতলি উচ্চ বিদ্যালয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews