1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রাজশাহী-রংপুর বিভাগের জাতীয় যুব ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় রাজশাহী-রংপুর বিভাগের জাতীয় যুব ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী রাজশাহী- রংপুর জেলাসমুহের অনুর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু হলো বুধবার দুপুরে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মাসুদুল আলম মাসুদ, ট্রেজারার ইমরান হায়দার কাঞ্চন, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামিল নগর যুবসংঘের সভাপতি এরশাদুল বারী এরশাদ, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল প্রমূখ। প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৮টি দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews