1. admin@bogurapost.com : admin :
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ১৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন এবং বালিকা শিক্ষার্থীদের কমফোর্ট জোন এর শুভ উদ্বোধন করেন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী সরদার।

অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ‘শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কাউট ও গার্ল গাইড দলের অংশগ্রহণে মাঠ প্রদক্ষিণ, হলদে পাখির দলের পিটি, ইভটিজিং ও বাল্যবিবাহের উপরে নাটিকা এবং মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি অনেক ভালো করেছে এবং ভবিষ্যতেও ভালো করবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে উত্তরোত্তর ফলাফল আরও ভালো করবে সেই আশা ব্যক্ত করেন।’ অতঃপর তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও ২৬ জন A+ প্রাপ্ত এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ০৭ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার, মো. রমজান আলী আকন্দ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) আবু শাহমা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জনাব মাসুম প্রধান, সহকারী শিক্ষক জনাব লাবনী সরকার ও জনাব আলমগীর হোসেন।
অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews