1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুর মেয়ে সাদিয়া আমেরিকার ১৩টি প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পেয়েছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কাহালুর মেয়ে সাদিয়া আমেরিকার ১৩টি প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পেয়েছে

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মেয়ে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন শ্রাবণী উচ্চ শিক্ষার জন্য আমেরিকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থান পেয়েছে। সাদিয়া বগুড়া সরকারি  আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। পিএইচডি ডিগ্রি অর্জন করতে চায় সাদিয়া।
সাদিয়া ইয়াসমিন শ্রাবণী আমেরিকার বিখ্যাত লিবারেল আর্টস কলেজের টপ প্রতিষ্ঠানগুলো এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ দেশটির ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আমন্ত্রণ পেয়েছে।
এসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-স্ক্রিপস ক্লারমন্ট কলেজ, বার্ড কলেজ, ওবারলিন কলেজ, ফ্র্যাঙ্কলিন এবং মার্শাল কলেজ, হোবার্ট এবং উইলিয়ামস স্মিথ কলেজ, ফারমান বিশ্ববিদ্যালয়, টেম্পল বিশ্ববিদ্যালয়, বেলয়েট কলেজ, সুইট ব্রেইর কলেজ, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন কলেজ ও ফ্লোরিডা সাউদার্ন কলেজ।
জানা যায়, পরবর্তীতে সাদিয়া তার পছন্দের চার কোটি টাকা সমমূল্যের স্কলারশিপ নিয়ে ফুলরাইড স্কলার হিসেবে ভর্তি হয়েছেন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত স্ক্রিপস ক্লারমন্ট কলেজে। সেখানেই তিনি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করবেন।
সাদিয়া ইয়াসমিন শ্রাবণী বলেন, এইচএসসি পরীক্ষার মধ্যেই আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। সবমিলিয়ে ১৮টি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম, সেখান থেকে আমেরিকার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডসহ পড়ার সুযোগ পেয়েছি।
সাদিয়া বলেন, সম্প্রতি আমেরিকার স্ক্রিপস ক্লারমন্ট কলেজে ফুলরাইড হিসেবে ভর্তি হয়েছি। যেই স্কলারশিপটা আমি পেয়েছি তার পরিমাণ হলো প্রতিবছর প্রায় ৯০ হাজার ডলার। আমার থাকা খাওয়া, ব্যক্তিগত খরচ সবকিছু এই স্কলারশিপের মধ্য দিয়ে কভার হবে। আগামী আগস্টে আমি আমেরিকায় চলে যাবো।
গবেষণার জন্য তার পছন্দ পাবলিক হেলথ। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম শেষে তিনি আমেরিকায় পিএইচডি করতে চান চিকিৎসা বিজ্ঞানে।
 সাদিয়া আরও বলেন, আমার আগ্রহ হচ্ছে হেলথ সাইন্সে যাওয়া। আন্ডারগ্রেডে আমি হয়তো বায়োকেমেস্ট্রি মেজর আর পাবলিক হেলথ মাইনর নেবো। পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় থাকবো।
বগুড়া জেলার কাহালু উপজেলায় সাদিয়ার শৈশব ও বেড়ে ওঠেছে।  কাহালু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পাশ করে। এরপর ২০২২ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews