1. admin@bogurapost.com : admin :
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন 

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ সরকারি করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। শনিবার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শহরের সাতমাথায় এলাকায় পালিত হয়েছে। সারাদেশে বিয়াম ফাউন্ডেশনের অধীনস্থ সকল প্রতিষ্ঠান সরকারি করণ করা হলেও বগুড়ার বিয়ামকে করা হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববন্ধনে বক্তব্য দেন- প্রতিষ্ঠানের শিক্ষক জিয়াউর রহমান জিয়া, আব্দুল মান্নান, মোশাররফ হোসেন, হাসিব বিন আব্বাস ও অভিভাবক আব্দুস সালাম, মিজানুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মঞ্জুর রহমান, বগুড়া সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, সাংবাদিক মামুন উর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন,  প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পিছনে বিয়ান ফাউন্ডেশনের কোনো অবদান কিংবা ভূমিকা নেই। প্রতিষ্ঠানটি পরিচালিত হয় শিক্ষার্থীদের দেওয়া সেশন ফি ও মাসিক বেতন বাবদ আয় থেকে। প্রতিষ্ঠানের আয়ের ২৫% প্রতি বছর বিয়াম ফাউন্ডেশকে দিতে হয়। এ ছাড়াও বিয়াম ফাউন্ডেশন থেকে প্রতি বছর খাতা, ডাইরি ও অন্যান্য উপকরণ শিক্ষার্থীদের কিনতে হয়। এ বাবদ প্রতি বছর বিয়াম ফাউন্ডেশনকে ৩৫ থেকে ৪০ লাখ টাকা দিতে হয়। এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। বিগত ১৯বছর যাবৎ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিভিন্ন ন্যায্য বেতন-ভাতা, পদোন্নতি, গ্রাচুয়িটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং ব্যাপকভাবে বৈষম্যে শিকার হচ্ছে।
বিগত ২৬ এপ্রিল, ২০১৬ সালে ১১টি মডেল স্কুল ও কলেজ সরকারিকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সংশ্লেষসহ একটি প্রস্তাব প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে, অত্র প্রতিষ্ঠানের প্রধান আর্থিক সংশ্লেষসহ যাবতীয় তথ্যাদি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন বলে আমাদের জানান। কিন্তু বিগত ১৮ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে শিক্ষা মন্ত্রণালয় বগুড়া মডেল স্কুল ও কলেজ (বর্তমান-বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া) কে বাদ দিয়ে প্রকল্পের ১১টির মধ্যে ৯টি মডেল বিদ্যালয়কে রাজস্ব খাতে নিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি আদৌ সেই আর্থিক সংশ্লেষসহ যাবতীয় তথ্যাদি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে কিনা আমরা সন্দেহাতীত। এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ না হলে বগুড়াবাসীসহ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিভিন্ন ন্যায্য অধিকার বঞ্চিত হবে।
আগামীদিনে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামি ৪মে, ২০২৫ তারিখ রবিবার জেলা প্রশাসক ও পরিচালক, আঞ্চলিক কেন্দ্র, বিয়াম ফাউন্ডেশন বগুড়া বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে বগুড়া জেলার সর্বস্তরের জনসাধারণকে বৃহত্তর স্বার্থে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এই কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা কামনা করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews