1. admin@bogurapost.com : admin :
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ডে বন্ধন, গৌরব ও স্মৃতির মহোৎসব - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ডে বন্ধন, গৌরব ও স্মৃতির মহোৎসব

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার
নিজস্ব প্রতিবেদক 
আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) ক্যাম্পাস। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হলো “এস. জেড. এম. সি. ডে ২০২৫” এক মহোৎসব যা জিয়া মেডিক্যাল কলেজ পরিবারের বন্ধন ও গৌরবকে নতুন করে উদযাপন করা হয়েছে।
দুই দিনের এই উৎসবের সূচনা হয় মঙ্গলবার ( ৪ নভেম্বর) কিট বিতরণের মাধ্যমে, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় উচ্ছ্বাসের সঙ্গে। রাত ঘনাতেই আকাশ আলোকিত হয়ে ওঠে চমকপ্রদ আতশবাজির প্রদর্শনীতে, যা আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা ঘোষণা করে।
বুধবার ( ৫ নভেম্বর) সকালবেলা শুরু হয় স্পট রেজিস্ট্রেশন ও কিট বিতরণ পর্বের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, মেডিকেল কলেজের পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক বিল্ডিং প্রাঙ্গণে।
উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক  অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
 এর পরপরই উচ্ছ্বাসে ভরা এক গ্র্যান্ড র‍্যালি ক্যাম্পাসজুড়ে বয়ে যায়, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে হাঁটে ঐক্যের প্রতীকে।
উদ্বোধনী পর্বের পর সবাই অংশ নেয় এস. জেড. এম. সি. কেক ফেস্টিভ্যাল ও প্রাতরাশে, যা উৎসবের মিষ্টিমধুর সূচনা এনে দেয়।
পরবর্তী অনুষ্ঠানে ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীন এর  উপস্থাপনায়  অতিথি ও আয়োজক কমিটির সদস্যদের স্বাগত বক্তব্য ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে দেয় গর্ব ও প্রেরণার বার্তা। স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. বিটু এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডা. পাভেল। এ সময় আয়োজক কমিটির উপদেষ্টাদের মাঝে বক্তব্য প্রদান করেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ,  ডা. এম এ ওয়াহেদ। এছাড়াও আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়কদের মাঝে বক্তব্য প্রদান করেন ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম,  ডা. মুহম্মদ জহুরুল হক এবং কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।
এরপর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গেট-টুগেদার, ব্যাচ বক্তব্য ও স্মৃতিচারণা পর্ব, যেখানে হাসি, আবেগ ও পুরনো দিনের স্মৃতিতে ভরে ওঠে পরিবেশ। দুপুরে সবাই একত্রে নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। শিক্ষকদের জন্য কনফারেন্স রুম ও গ্যালারি, প্রাক্তনদের জন্য বিশেষ ব্যবস্থা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ডাইনিং হলে আয়োজন করা হয় সুস্বাদু ভোজের।
বিকেলে ছিল রোমাঞ্চকর ট্রেজার হান্ট, আউটিং ও মজার গেমস, যা তরুণ-প্রবীণ সবার মাঝে এনে দেয় নতুন উদ্দীপনা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় জমে ওঠে সাংস্কৃতিক উৎসব, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায়।
রাতের পর্দায় শুরু হয় সবচেয়ে প্রতীক্ষিত পর্ব — এক্সক্লুসিভ কালচারাল নাইট, এক অনবদ্য সঙ্গীত ও নৃত্যের আসর, যা সবাইকে মুগ্ধ করে তোলে। নামাজ ও নৈশভোজের পর শুরু হয় রকিং ও হিপ-হপ মিউজিক নাইট, যেখানে নাচ, গান ও হাসিতে মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।
এস. জেড. এম. সি. ডে ২০২৫ শেষ হয় আলিঙ্গন, হাসি ও স্মৃতিমাখা প্রতিশ্রুতিতে “আবার দেখা হবে”র অঙ্গীকারে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews