নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
Leave a Reply