1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশের শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে : জি এম কাদের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বাংলাদেশের শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে : জি এম কাদের

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘বাংলাদেশের শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে। সংবিধানে সরকারপ্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতার অপর‌্যবহার করে দানবে পরিণত হয়ে যায়। আমরা মনে করি, নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই, দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে। সাধারণ মানুষ যেন ইচ্ছে অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সরকারের জবাবদিহি থাকবে সাধারণ মানুষের কাছে। সরকার যদি জনগণের ইচ্ছের বাইরে দেশ পরিচালনা করে, তাহলে পরবর্তী নির্বাচনে যেন সাধারণ জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাতীয় পার্টি সব সময় জনগণের ইচ্ছে অনুযায়ী রাজনীতি করেছে। জনগণের পক্ষে থেকেই জানগণের পক্ষে রাজনীতি করেছে। ২০১৪ সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল।

তখন আওয়ামী লীগ সরকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটক করে। হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিই। তখন আমার নেতৃত্বে প্রায় ২৭০ জন জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। আমি নিজেও ২০১৪ সালের নির্বাচন করিনি, সংসদে যাইনি।’ তিনি বলেন, ‘মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপ দিয়ে আমাদের নেতাকে নিজস্ব রাজনীতি করতে বাধা দিয়েছিল আওয়ামী লীগ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews