1. admin@bogurapost.com : admin :
যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের জন্য কল্যাণকর’:মির্জা ফখরুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের জন্য কল্যাণকর’:মির্জা ফখরুল

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার আমরাও চাই। নির্বাচনে যৌক্তিক সময় আমরা দেব। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে সংসদীয় সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে।

তিনি বলেন, অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানাই। দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানাই।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কখনো একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে না বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি আরও বলেন, গেল ১৭ বছরের বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লক্ষ মানুষের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতেন না। এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে , এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ফখরুল বলেন, আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের পূজা যেন নির্বিঘ্নে হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে।

পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে তার লোকজন এখনো পোশাকশিল্প অস্থিতিশীল করছে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। তারা দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। শেখ হাসিনা ধরে নিয়েছিলেন, তিনি সারাজীবন ক্ষমতায় থাকবেন। এভাবে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে ক্ষমতা কুক্ষিগত করবেন এবং সম্পদের পাহাড় গড়ে তুলবেন।

হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, হুমায়ূন কবীর খান, মজিবুর রহমান, শওকত হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে উপজেলার ঘাগটিয়া এলাকায় আ স ম হান্নান শাহর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন মির্জা ফখরুলসহ বিএনপির নেতা-কর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews