1. admin@bogurapost.com : admin :
রোজার আগেই নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোজার আগেই নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের 

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

বিএনপি সূত্র জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠক শুরু হয় এবং শেষ হয় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। বৈঠক শেষে হাসিমুখে হোটেল ত্যাগ করেন তারেক রহমান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছিল একান্ত বৈঠক। বৈঠকে তারেক রহমান ও ড. ইউনূস ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকের আগে ডরচেস্টার হোটেলের সামনে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকের বিষয়ে রাজনৈতিক মহলে গত কয়েক দিন ধরেই জোর আলোচনা চলছিল। শেষ পর্যন্ত গত সোমবার সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং বিচারপ্রক্রিয়া- এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। রোজার আগেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে তার প্রস্তাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিকে, ড. ইউনূস বর্তমানে চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। তিনি গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান। অন্যদিকে, ২০০৮ সাল থেকে তারেক রহমান সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews