1. admin@bogurapost.com : admin :
লন্ডনে খালেদা জিয়ার আবেগঘন বিদায়  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

লন্ডনে খালেদা জিয়ার আবেগঘন বিদায় 

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৩৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

লন্ডন থেকে হাসি মুখে বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় দেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতারা।

এসময় সেখানে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তবে সবার মুখেই ছিল হাসি।

বিদায় নেওয়ার ঠিক আগে হুইল চেয়ারে বসা খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘কতক্ষণ থাকতেছো?’

তখন কাছে এসে তারেক রহমান বলেন, ‘তুমি (বিমানে) উঠে গেলে জায়মাকে (নাতনী) নিয়ে চলে যাবো।’

এরপর সামনে দাঁড়িয়ে থাকা তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বাবাকে কেয়ার করো।’

তখন মাথা নুয়ে জায়মা উত্তর দেন, ‘অবশ্যই।’

এবার তারেক রহমান ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় দেন।

তখন খালোদা জিয়াও ‘আল্লাহ হাফেজ’ বলে সবার কাছ থেকে বিদায় নেন।

এসময় তাকে বলতে শোনা যায়, ‘ভালো থাকো তোমরা। ভাইয়ার (তারেক রহমান) খেয়াল রেখো।’

এরআগে দেশের উদ্দেশে লন্ডনের ছেলে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরে আসেন খালেদা জিয়া। প্রাইভেটকারে নিজে ড্রাইভ  তাকে বিমানবন্দরে পোঁছে দেন তারেক রহমান।

স্থানীয় সময় সোমবার (৫ মে) বিকাল চারটা প‌নে‌রো মি‌নি‌টে হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বু‌লেন্স রওনা হওয়ার কথা বিএনপির চেয়ারপারসনের।

এদিকে নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও বিমানবন্দরে খা‌লেদা জিয়া‌কে বিদায় জানাতে এদিন সকাল থে‌কেই জড়ো হয়েছেন ইউরো‌পের বিএন‌পির নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews