বগুড়াপোস্ট ডেস্ক
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদের সন্ধান রবিবার (১৮ জানুয়ারি) করা হবে। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। মুসলিম ধর্মে শাবান মাসের ১৫তম রাতকে বিশেষ পবিত্র রাত শবেবরাত হিসেবে পালিত করা হয়।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের চাঁদ দেখা যাবে না। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে, এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানিয়েছেন, আজ শাবানের চাঁদ জন্ম নিয়েছে, তবে সূর্যাস্তের আগে এটি অস্ত হয়ে যাবে। তাই খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে সোমবার বিভিন্ন দেশে টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে। সম্ভাব্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া এবং আলবেনিয়া।
এই হিসাব অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে শবেবরাত পালিত হতে পারে। বাংলাদেশেও যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে শবেবরাত পালিত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply