1. admin@bogurapost.com : admin :
হায়েনারা এখনও লুকিয়ে আছে : মির্জা ফখরুখ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হায়েনারা এখনও লুকিয়ে আছে : মির্জা ফখরুখ

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো হায়নারা (আওয়ামী লীগ) লুকিয়ে আছে। যেকোনো সময় আক্রমণ করবে। তাদের আক্রমণকে প্রতিহত করতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আশা করছি, তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করবে। যাতে সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করতে পারি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণসভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ সবসময় আত্মত্যাগ ও প্রাণ দিয়েছে। ১৯৭১ যখন স্বাধীন হলাম, তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে আমরা গণতান্ত্রিক দেশ পাবো। কিন্তু দুর্ভাগ্য, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন প্রথম, তাদের অর্থাৎ আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়। ৭৫ সালে একদলীয় বাকশাল কায়েম করে তারা। এ কথা একবার বললে হবে না, বার বার বলতে হবে। দলটি ২০০৮ সালে নির্বাচনের পর ক্ষমতায় এসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

আন্দোলনে শহীদ ও আহতদের কথা তুলে ধরে তিনি বলেন, স্যালুট জানাই বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন ছাত্রদের আন্দোলনের মধ্যদিয়ে তিনি মুক্ত হয়েছেন।

নেতাকর্মীদের চক্রান্তে পা না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এখনো চারদিকে নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস।আমাদের মধ্যে বিভেদ তৈরির জন্য পাঁয়তারা করে যাচ্ছে তারা।

স্মরণসভায় বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাবিথ আউয়াল,  বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরবসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews