1. admin@bogurapost.com : admin :
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি : বিএনপির মহাসচিব - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি : বিএনপির মহাসচিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৪ বার
বগুড়াপোস্ট ডেস্ক

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশান ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার(২৫ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় ফখরুল বলেন, ‘বিএনপি বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, ছিলো, থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বারবার নির্দেশ দিয়েছেন যে, আপনাদের সঠিকভাবে ও সুন্দরভাবে চলতে। জনগণ যাতে আপনাদের ভালোবাসে সেই কাজগুলো করতে থাকুন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে ফিরতে হবে…। ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। অন্য কারো সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ও আহমদ আজম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews