নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুল অতীতের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ স্কুলের শিক্ষার্থীরা ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৫ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাস করেছে। আমতলী মডেল স্কুল শিবগঞ্জ উপজেলার মধ্যে জিপিএ ৫ তে শীর্ষে রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হওয়ার পর থেকে এ স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন।
আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহররম আলী জানান, স্কুলের শিক্ষার্থীদের ফলাফল প্রতি বছরই ভালো হয়। আমতলী মডেল স্কুল শিবগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের ভালো ফলাফল করানোর জন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সচেষ্ট থাকেন। আগামী দিন এ স্কুলের শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হবে সেই চেষ্টা অব্যাহত থাকবে।
স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, আমতলী মডেল স্কুল থেকে এ বছরের মোট ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। এরমধ্যে জিপিএ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী, বাকীরা এ গ্রেড পেয়েছে। ফলে এসএসসিতে শতভাগ পাশ করেছে। এ স্কুলের শুধু এসএসসিতে ভালো ফলাফল না, অতীতে পিএসসি, জিএসসিতেও শতভাগ পাশের হার ছিল। এ ফলাফল সকল শিক্ষক ও শিক্ষিকার প্রতি কৃতজ্ঞ ও সাফল্য অর্জিত শিক্ষার্থীদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply