1. admin@bogurapost.com : admin :
বগুড়া সদর উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া সদর উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়া সদর উপজেলা পর্যায়ে ৫৪ তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে, শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক আল মাহমুদ সরকার, তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকরামুল হক, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাইফুল ইসলাম  সহ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন
শফিউল ইসলাম নিটু ও আব্দুল মান্নান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews